1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঢাকা-রংপুর মহা সড়কের ব্র্যাক মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ জুন ২০২৫) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোলাম রব্বানী (৪৫), যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরজন পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের জয়নাল প্রামাণিকের স্ত্রী ছফুরা বেগম (৫৫)। তিনি গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোলাম রব্বানী মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় পলাশবাড়ীর ব্র্যাক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জয়নাল প্রামাণিক তাঁর স্ত্রী ছফুরা বেগমকে নিয়ে নিজ বাড়ি নিজকাবিলপুর থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। ব্র্যাক মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী মারা যান এবং ছফুরা বেগম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!