1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে কৃষি বিভাগের “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত।

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ

“যারা ক্ষুধায় যোগায় অন্য, আমরা আছি তাদের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস”।

বুধবার, ৪ জুন ২০২৫ তারিখে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণা সাহা টুসি।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ রোস্তম আলী।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন।

এছাড়াও বক্তব্য রাখেন:

পলাশবাড়ী পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন,কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু বক্কর সিদ্দিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।

কংগ্রেসে বক্তারা কৃষি ও পুষ্টি-ভিত্তিক উদ্যোগ, কৃষির যান্ত্রিকীকরণ, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা স্থানীয় পর্যায়ে কৃষি উদ্যোগ ও উদ্যোক্তাদের অধিক সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান।

‘পার্টনার স্কুল’ এর সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তাদের সহায়তায় অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, কৃষি বিষয়ক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, এফপিএস ও নন-এফপিএস কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং পুষ্টি স্কুলের সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!