1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে এলজিইডি’র (GRRIIP) প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

(LGED)ধারাবাহিক প্রতিবেদন(৭)

 

প্রতিবেদক,মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন “বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (GRRIIP) বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হোসেনপুর এলাকার হযরত আলী নামের এক ব্যক্তি ১৩ মে ২০২৫ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জমা দেন। অভিযোগে প্রকল্পের নকশা পরিবর্তন, পূর্বনির্ধারিত রুট উপেক্ষা, এবং উদ্দেশ্য বিকৃতির কথা উল্লেখ করা হয়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২১ মে ২০২৫ তারিখে GRRIIP প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পত্রে বলা হয়, একটি কারিগরি (তদন্ত) কমিটি গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

এদিকে, ২৪ মে ২০২৫ তারিখে খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে এ অভিযোগের সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্প কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়ক উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, GRRIIP প্রকল্পের আওতায় হোসেনপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ থেকে হরিতলা হাট পর্যন্ত ৮.৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক পাকা করার কাজ অনুমোদন পায়। প্রকল্পটির আইডি নম্বর ১৩২৬৭৩০০৯।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলাল কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের নকশা ও নির্ধারিত রুট পরিবর্তনের চেষ্টা করছেন, যার ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে।

এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী জানান,“ চলতি জুনের মধ্যেই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!