1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে শয়ন ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাসেল ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রিীর সহকারি হিসেবে কাজ করতেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২ জুন) রাতে স্বামী-স্ত্রী দু’জনে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যায়। এদিন সকাল ৮টার দিকে রাসেলে মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করতে থাকে। ওইসময় কেনো সাড়া না পেয়ে ঘরের জানালার ফাঁকি দিয়ে ভিতরে উকি দিলে দেখেন রাসেল ও তার স্ত্রী জুঁই ঘরের বাঁশের ধর্ণার সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। ৩ মাস আগে রাসেল ও জুঁই-এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভালোভাবেই সংসার করছিলেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় একটি অমৃত্যু মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!