1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

ঈদ-উল-আযহা উপলক্ষে গোবিন্দগঞ্জে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করলেন হাইওয়ে ডিআইজি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স ডিআইজি (অপারেশনস পশ্চিম) আবুল কালাম আজাদ বলেছেন, ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়ক যানজটমুক্তসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর। এ জন্য হাইওয়ে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে।

সোমবার (২ জুন) রাত ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে হাইওয়ে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আরো বলেন, রংপুর রিজিয়নে হাইওয়ের পাশে ৩২টি বড় ধরনের হাট রয়েছে। আমরা হাইওয়ের পাশে কোনো হাট বসতে দিচ্ছি না। হাটগুলো ভিতরেই থাকছে। আমরা হাইওয়ের পাশে কোরবানির পশু গাড়িতে লোড আনলোড করতে দিচ্ছি না। হাটের ভিতরেই পশু গাড়িতে উঠাবে এবং নামাবে। ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটি উপলক্ষে ঢাকা থেকে রংপুরমুখী প্রচুর লোকজন আসবে। তাদের পাশাপাশি রংপুর থেকে ঢাকার দিকে অনেক পশুবাহী গাড়ি যাবে। যার কারণে দুই দিকের রাস্তায় চাপ থাকবে। ফলে গতবছরের চেয়ে এবার মহাসড়ক যানজটমুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ একটু বেশি।

এসময় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জা (ওসি) মোজাফফর হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদ, উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও শ্রমিকনেতা সাদেকুল  প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!