1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বার্তা প্রেরক, মোঃ ফেরদাউস মিয়া, পলাশবাড়ীঃ

 

গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পূর্বের নাম বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়) সুষ্ঠু, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর একটি চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক গত ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দে প্রদত্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ রোববার, ২৫ মে ২০২৫ তারিখে স্মারক নং ২/এস ১২০০/২৮৯৫(০৬)-এর মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত এডহক কমিটির সদস্যরা হলেন— সভাপতি মোঃ মোশফেকুর রহমান রিপন, শিক্ষক প্রতিনিধি মোঃ সুজাউৎজ্জামান, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান এবং প্রধান শিক্ষক, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

এই এডহক কমিটির অধীনে বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কমিটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মোঃ আমিনুল হক স্বাক্ষরিত এডহক কমিটি অনুমোদনের আদেশটি জারিকৃত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!