1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

ফুলছড়ির চরাঞ্চলে ১৮৬ বোতল মদসহ দুই ভাই আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে মাদক বিরোধী এক অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১৮৬ বোতল মদসহ দুই সহোদরকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২ জুন) সকালে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, রোববার (১ জুন) রাতে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর থেকে মদসহ ওই দুই যুবককে আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার ফুজলুপুর গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে মালেক মিয়া (৩২) ও শওকত আলী (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান চালানো হয়। এসময় দেশীয় কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ২২ বোতল, ৩০০ মিলিলিটারের ৯০ বোতল এবং ভারতীয় ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ৭৪ বোতল মদ জব্দ করা হয়। একইসাথে ওই দুই যুবককে আটক করা হয়।

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মালেক মিয়া ও শওকত আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরো বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!