1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ী পৌরসভায় সুষ্ঠুভাবে ভিজিএফ’র চাল বিতরণ।

  • আপডেট হয়েছে : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক মোঃফেরদাউছ মিয়া
পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পলাশবাড়ী পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্রো, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাগ অফিসার ফারুক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ১৫,৪০০ কেজি চাল পলাশবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১,৫৪০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ সকলের ঘরে পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন পৌরসভা নির্বাহী মুনসুর আলম, সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী, উপসহকারী প্রকৌশলী শফিউল আলমসহ পৌরসভা কর্মচারীবৃন্দ।

চাল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত সাধারণ জনগণ সরকারের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!