1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ভিজিএফের ক্রয়কৃত চাল জব্দসহ গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

রোববার (১ জুন) সকাল থেকে বিকেলে পর্যন্ত ওই ইউনিয়নের মোট ৪২৭০ জন সিলিপধারী গরীব অসহায়, দুঃস্থ মানুষের মাঝে প্রতি সিলিপ ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিতরণী অনুষ্ঠানে সিলিপধারীদের মধ্যে নানা ধরনের উত্তেজনা বিরাজ করাসহ চাল বিতরণে নানামুখী জটিলতা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল সাহেব ও কর্পোরাল আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিশৃঙ্খলা থেকে শান্তি বিরাজ করে।

অপরদিকে; সবার অজান্তে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল জলিল নামে এক ব্যক্তি সিলিপ ও সিলিপের ৮০০ কেজি চাল ক্রয় করে নিজ শয়ন ঘরে জমা করে রাখে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টিম খবর পেয়ে জলিলকে গ্রেফতারসহ চাল জব্দ করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে তার নামে মামলার প্রোসেসিং চলমান রয়েছে। তবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার হিসেবে এসআই শাহীন নিয়োজিত ছিলেন।

পক্ষান্তরে সেনাবাহিনীর উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয়। সিমিত কিছু কার্ডধারী অনুপস্থিত থাকায় উৎসৃষ্ট চাল কালক্ষেপণ না করে কার্ডবিহীন উপস্থিত অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!