1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ধর্ষণ মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণ মামলার আসামী আজাদুল ইসলামকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয় আদালতে আত্মসর্মপন না করে দীর্ঘদিন পলাতক ছিলেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামী পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামী আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামী আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা জমিমানা অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আত্মসর্মপন না করে পলাতকে ছিলেন। রোববার আসামী আজাদুল ইসলামকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!