1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

আসন্ন বাজেটে মজুরদের রেশন ও পেনশনের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কিম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো রেলগেটে সমাবেশে মিলিত হয়।

ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, সদর উপজেলা তেমজুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আইয়ুব আলী ও ইদ্রিস আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবী জানান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!