1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে-পলাশবাড়ীতে সারজিস আলম

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ যারা নিজেদের আখের গোছানোর কথা না ভেবে জনগণের স্বার্থে কাজ করবে তারা যে দলেরই হোক, যে মার্কারই হোক তাদেরকেই নির্বাচিত করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

সারজিস আলম বলেন, যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করুণ।   রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে। আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি-যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের আখের গুছিয়ে নেওয়ার। নিজের ক্রেডিট নেওয়ার। এসব বন্ধ করতে হবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও রফিকুল ইসলাম কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মধ্যে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বি, পলাশবাড়ীর মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ, জেলা যুগ্ম আহবায়ক অর্ণব আহম্মেদ ছামিদ ও সদস্য আরিফ মিয়া ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে তারা প্রথমে গোবিন্দগঞ্জে পৌঁছান। এরপর তাঁরা সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপাক ও পলাশবাড়ীর চৌমাথা মোড়ে পথসভা করেন। পরবর্তীতে তিনি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার এবং সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে তাদের পথসভা করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!