1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করুণ-গাইবান্ধায় সারজিস আলম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার ( ৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, যারা নিজেদের আখের গোছানোর কথা না ভেবে জনগণের স্বার্থে কাজ করবে তারা যে দলেরই হোক, যে মার্কারই হোক আপনারা তাদেরকেই নির্বাচিত করুন। রাজনৈতিক দলগুলোকে কামড়াকামড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি-যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছিয়ে নেওয়ায়, নিজের ক্রেডিট নেওয়ায়, এসব বন্ধ করতে হবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও রফিকুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবন প্রমুখ।

সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার (৩০ মে) দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে তারা প্রথমে গোবিন্দগঞ্জে পৌঁছান। এরপর তাঁরা সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে পথসভা করেন। পরবর্তীতে পলাশবাড়ী উপজেলা সদরের শহীদ মিনার, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার ও সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে তাদের পথসভা করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!