1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পুশ ইনের মাধ্যমে দেশে এজেন্ট ঢুকিয়ে দিয়ে চক্রান্ত করছে ভারত—-সারজিস আলম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে সামান্যতম কোনো আপস নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইনের মাধ্যমে এজেন্ট ঢুকে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত । তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার  (২৯মে) লালমনিরহাট পাটগ্রাম  উপজেলার টোরাঙ্গি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতের আশ্রয়ে থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।

এনসিপি নেতা সারজিস আলম আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষ বরাবরই অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা বলতে  চাই  লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি।

তিনি বলেন, রাস্তাঘাটগুলোর কী অবস্থা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে শুধু বিল্ডিং আছে ডাক্তার নাই তাদের থাকার মত পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে। ‘রাজনৈতিক দল দেখার দরকার নাই। মার্কা দেখার দরকার নাই। যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।’

উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা? সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলব।

এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার  জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার  ভালো লোককে ভোট প্রয়োগ করবেন।

পথ সভায় উত্তরাঞ্চলে অন্যতম  সংগঠক রাসেল মাহমুদ সঞ্চালনায়(এনসিপি)’র জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!