1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি:-রাজ ৪৯৪ এর সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এর বিরুদ্ধে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ফোরলেন সড়কের জন্য সরকার কর্তৃক জমি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ বাবদ জমির উপরের স্থাপনার ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,

অত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন অত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোত্তালেব সরকার বকুল, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জালাল, কোষাধ্যক্ষ সাঈদ মিয়া,ক্রিয়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজা মিয়া দপ্তর সম্পাদক আরিফ মিয়া,মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন অবিলম্বে শ্রমিকের টাকা আত্মসাৎকারি, দুর্ণীতিবাজ সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন তার সকল অপকর্মের বিরুদ্ধে শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ।
এই দুর্নিতীবাজ বিপ্লব শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা যেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা সঠিক ভাবে না দিয়ে তা লুটপাট করে খেয়েছে বলে অভিযোগ তুলে দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতার আনার দাবি করেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা ১০ মিনিট ব্যাপি ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!