1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের সম্মানে ৪৮ যোদ্ধাকে চেক বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই চেক বিতরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই‌ চেক বিতরন অনুষ্ঠানে এমময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার শামিমা নাছরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব মো. হামিদুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন, ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আশিক, সদস্য সচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আল ইমরান সরকার ও মাজেদুল ইসলাম মৃদুলসহ জুলাই যোদ্ধারা।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা মূল্যস্ফীতি, দুর্ভিক্ষ ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী অবস্থানকে প্রকাশ করে। এই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অনেকেই নিহত, আহত ও নির্যাতিত হন। রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি এই আর্থিক সহায়তা তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি প্রয়াস মাত্র।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই চেক শুধুই আর্থিক অনুদান নয়, বরং ইতিহাসের ধারক ও বাহক এই যোদ্ধাদের সম্মানিত করার একটি প্রতীক। তাঁদের আত্মত্যাগের গল্প আমাদের আগামী প্রজন্মকে সচেতন করবে।”

আহত যোদ্ধারা তাঁদের অভিব্যক্তিতে জানান, সরকারি সহায়তা পেয়ে তাঁরা সম্মানিত বোধ করছেন এবং তাঁদের দাবি, এই গণঅভ্যুত্থানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে ভবিষ্যতেও পদক্ষেপ গ্রহণ করবে এবং তাঁদের স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আরও সুসংহত করা হবে।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!