1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে টিসিবির পণ্য পাচারের সময় অটোসহ ১ব্যক্তি আটক,থানায় মামলা।

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউস মিয়া,পলাশবাড়ীঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় টিসিবির পণ্য পাচারের সময় অটোরিকশাসহ ১ ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২৪ মে ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তার বাড়ি থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবির পণ্যগুলো তুলসীঘাট বাজারের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশাসহ টিসিবি পন্যগুলো আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ, সেনাবাহিনীর একটি দল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থলে গিয়ে ১৫৬ কেজি মসুর ডাল, ৭৫ কেজি চিনি ও ১১৪ লিটার সয়াবিন তেল জব্দ করে। এসময় মোস্তফাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌরভ (১৯) কে আটক করা হয়।

এ ঘটনায় হাসনেরপাড়া গ্রামের নুরুন্নবী মৃর্ধা বাদী হয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও আরও একজনকে আসামি করে ২৫ মে ২০২৫ পলাশবাড়ী থানায় একটি মামলা (নম্বর ১৮) দায়ের করেছেন।

এব্যাপারে বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান ,আটককৃত সৌরভ একজন ফরিয়া ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে ভিজিএফ,ভিজিডি এবং টিসিবি পন্য ভোক্তাদের নিকট থেকে ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। আটককৃত টিসিবি পন্য গুলো ওইদিন সে বিভিন্ন স্পট থেকে ক্রয় করে অটোরিকশা যোগে বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যাচ্ছিলো বলে শুনেছি। প্রতিপক্ষ একটি চক্র ষড়যন্ত্র মূলকভাবে আমাকে ফাসানোর জন্য পরিকল্পিত ভাবে এঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!