1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় বন্যার আগাম প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বন্যায় ক্ষয়ক্ষতি হ্রাসে আগাম প্রস্তুতি নিতে  মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে গাইবান্ধার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষাকালীন নদীবাহিত বন্যার জন্য জাতীয় পূর্ব প্রস্তুতি প্রোটোকল ভিক্তিক একটি সিমুলেশন অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাাপনা অধিদপ্তর এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের যৌথ সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পূর্বাভাস-ভিত্তিক অর্থায়ন কর্মপরিকল্পনা টাস্কফোর্সের সভাপতি কেএম আবদুল ওয়াদুদ।

দূর্যোগ ব্যবস্থাহাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আহমেদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শামীম হাসান ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রৌকশলী সরদার উদয় রায়হান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্ত শফিকুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক, ডাব্লিউ এফপি এর হেড অব রেজিলিয়েন্স ইনোভেশন সিদ্দিকুল ইসলাম ও এশিয়া পার্টনারশিপ অ্যাডভাইজরের রহমতউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সংশিষ্ট সংস্থারসমুহের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!