1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধার কুপতলা ইউপি চেয়ারম্যান তারাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দূর্ণীতিবাজ, জুলুমবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি রফিকুল ইসলাম তারাসহ সকল আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে সদর উপজেলার কুপতলা স্কুল বাজার চৌমাথায় অনুষ্ঠিত হয়। কুপতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন, কুপতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুরুল হক নুরু, সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইমতিয়াজ আহম্মদ রনি, ১নং ওয়ার্ড সভাপতি শাহাদাৎ হোসেন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিপন মিয়া, ৩নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইমরান হোসেন, কুপতলা যুবদলের আহবায়ক রুহুল আমিন তমাল, ৫নং ওয়ার্ড যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান রকি ও ছামছুল হক। মানববন্ধনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন কুপতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসনাইন আল আরাফাত।

সম্প্রতি কুপতলা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারাসহ তার লোকজন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেনুকে  মারপিটসহ জীবননাশের হুমকী দেন। এ ছাড়াও কুপতলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সি. সহ-সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ সংস্কৃতি সম্পাদক মঞ্জু, রাজ্জাক, শ্রমিকলীগ নেতা, জরতন, যুবলীগ নেতা আব্দুল খালেক, জাহাঙ্গীর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ, আবু,  সন্ধ্যা হলে বাজারে আড্ডায় মেতে ওঠে মাদক সেবন করে ইউনিয়নবাসীকে অস্থিতিশীল করার পরিকল্পনা করায় দ্রুত তাদের গ্রেফতারের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!