1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বঙ্গবন্ধুর খুনি ডালিমের বাড়ি নিলামে বিক্রি

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি এবং মৃত্যুপ্রাপ্ত আসামি শরিফুল হক ডালিমের (মেজর ডালিম) বাড়ি নিলামে বিক্রি করে সোনালী ব্যাংক তাদের ঋণ আদায় করেছে। ঋণের টাকা সমন্বয়ের পর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শরিফুল হক ডালিমকে ১৯৮৭ সালের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানে পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে বিএনপি সরকারের শাসনামলে ওই প্লটটি সোনালী ব্যাংক, ঢাকা ক্যান্টনমেন্ট শাখায় বন্ধক রেখে এক কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়ে তৎকালীন সরকারের বরাদ্দ দেওয়া ওই প্লটে বাড়ি নির্মাণ করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হলে ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। বিচারে ডালিমসহ বিপথগামী ১২ জন সেনাসদস্যকে দোষিসাব্যস্ত করা হয়। এদের মধ্যে ২০১০ সালের জানুয়ারিতে পাঁচ খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করা হয়। ডালিমসহ সাজাপ্রাপ্ত বাকি ছয় খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। এদের মধ্যে আজিজ পাশা জিম্বাবুইয়ে মারা যান।

সূত্র জানায়, সোনালী ব্যাংক তাদের ঋণ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঋণের এক কোটি ১০ লাখ টাকা আদায়ের উদ্যোগ নেয়। এ বিষয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাসি মেজর (বহিষ্কার) ডালিমের গুলশানের প্লটসহ বাড়ি বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

সূত্র জানায়, অর্থ ঋণ আদালতের নির্দেশনায় সোনালী ব্যাংক বাড়িটি এক কোটি ৭৭ লাখ টাকা বিক্রি করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সোনালী ব্যাংক তাদের পাওনা ঋণের এক কোটি ১০ লাখ টাকা বুঝে নেয়। ঋণ পরিশোধের পর সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখায় ৬৬ লাখ ৯৪ হাজার ২৮ টাকা অবিশিষ্ট রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত ওই টাকা ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট ১৮৯৮-এর ৮৮ এবং ৮৯ ধারা অনুযায়ী ওই অর্থ আইনানুগভাবে বাজেয়াপ্ত করে সান্ড্রি ডিপোজিটে স্থানান্তরের মাধ্যমে সরকারি তহবিলে জমা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে সোনালী ব্যাংক তাদের আইনজীবীকে চিঠি দিয়েছে।

এছাড়াও বিষয়টি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অবহিত করার জন্য এ্ররই মধ্যে একটি সারসংক্ষেপ তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর সাত মসজিদ রোডে ১০ কাঠার এবং মোহাম্মদপুরে চার কাঠার দুটি প্লটের মালিক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম।

জানা গেছে তিনি আফ্রিকায় বসবাস করছেন। তার বিরুদ্ধে ইন্টারপোল ওয়ারেন্ট রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!