1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সাদুল্লাপুরে গ্রামবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামবাসীর অর্থায়নে কাঁচা রাস্তায় নির্মাণ কাজ করা হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরের দিকে তিলকপাড়ারস্থ একদুলের দরগাহ থেকে ইউছুফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এই কাঁচা রাস্তার উপরে ইটের টুকরো ও ভাটার রাবিস বসানো হয়েছে।

এসময় তিলকপাড়া গ্রামের ইউছুফ মাস্টার, আবু তাহের হিরু, রফিকুল ইসলাম, হাসান আলী মাস্টার ও আজাদুল মাস্টার উপস্থিত থেকে বলেন, একদুলের দরগাহ থেকে ইউছুফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাচা রাস্তায় বর্ষা মৌসুমে কাদাপানি সৃষ্টি হয়। এতে হাজারো মানুষ চলাচলে দুর্ভোগে পড়েন। সরকারি প্রকল্প থেকে রাস্তাটি পাকা বা হেরিং করার জন্য সংশ্লিষ্টদের নিকট দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন ভুক্তভোগী জনগণ। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীর অর্থায়ন ও শ্রমে রাস্তার উপরে ইটের টুকরো ও রাবিস বসানো হয়েছে। পরবর্তীতে জনপ্রতিনিধির প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকাকরণের দাবি করেন ভোগান্তির শিকার মানুষেরা।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও তিলকপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমি পরিষদের থাকাবস্থায় এ রাস্তাটি নির্মাণের চেষ্টায় ব্যর্থ হয়েছি। আগামীতে সরকারিভাবে যেনো পাকাকরণ করা হয় সে ব্যাপারে সহযোগীতা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!