1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ী পৌরশহরের বিশিষ্ট চামড়া ব্যবসায়ি বক্কর আকন্দের আকস্মিক ইন্তেকাল

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর একজন হাস্যো জ্জ্বল সজ্জন। পৌরশহরের প্রিয় পরিচিত মুখ। শহরের রংপুর বাসস্ট্যান্ডের (ববি সিনেমা) স্বতঃস্ফুর্ত হাসিমাখা ব্যক্তিত্ব মোহাম্মদ আবু বক্কর আকন্দ (৭০) আর নেই। আকস্মিক হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পৌরসভার গিরীধারীপুর ওয়ার্ডের (বাসুপাড়ার) মরহুম গেন্দু আকন্দের ছেলে বিশিষ্ট এ চামড়া ব্যবসায়ি বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। এরআগে তিনি তার নিজ বাড়িতে আকস্মিক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নেয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনি, পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বাড়ি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

তার মৃত্যুতে পলাশবাড়ী উপজেলা চামড়া ব্যবসায়ি সমিতি ছাড়াও অন্যান্য চামড়া ব্যবসায়ি, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!