1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ফুলছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একসাথে ৬ ইউপি চেয়ারম্যান আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একসাথে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামীপন্থী চেয়ারম্যান বলে জানা গেছে।
আটককৃতরা হলেন ফুলছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারীয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানায় একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!