1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তরুণদের চিন্তা-ভাবনা ধারণ করতে চান তারেক রহমান-ডা. মইনুল হাসান সাদিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। তারেক রহমান এই তরুণদের চিন্তা-ভাবনা ধারণ করতে চান বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

তিনি বলেন, তরুণদের বিএনপির প্রতি আকৃষ্ট করার উদ্দেশে আগামী ২৪ মে সমাবেশ অনুষ্ঠিত হবে। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে এবং তাদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান।

কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষাসহ নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ২৪ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২০ মে) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মইনুল হাসান সাদিক বলেন, স্বৈরচার-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করে ৬৫ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। তখন আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। আগামী দিনে সেই ফ্যাসিবাদের বিচার এদেশে করা হবে। এখন আমরা আশা করছি তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন ঢাকায় কোটি জনতার ঢল নামবে।

উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ-এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদল যুগ্ম সম্পাদক আহম্মেদ সেতুকুর অনিক, জেলা যুবদলের সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান লিক্সন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাজু প্রমানিক, মাহাফুজ রহমান, মামুন মিয়া,সুজন মিয়া, পৌর যুবদল আহবায়ক আকঃ লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক সুমন, রাজু সরকার, শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, পৌর তাঁতী দলের আহবায়ক সোহাগ প্রধান লিটন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!