1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম-এর উদ্বোধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সকলশ্রেণি পেশার মানুষদের পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা থেকে উদ্বুদ্ধ গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট গ্রামের যাত্রা শুরু হয়।।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টায় উপজেলার বিরিঞ্চি জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামটিকে মাদকমুক্ত ‘স্মার্ট গ্রাম’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বিরিঞ্চি গ্রামবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ-গ্রাম-দেশ গড়তে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। গ্রামটির পাশাপাশি উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন কাজ করবে ইনশাআল্লা।

বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি মো. সাব্বির আহম্মেদের সভাপতিত্বে এবং খতিব মাও. মো. মাহমুদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলম সরকার, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মো. ইমরান চৌধুরী, কামদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী।

বক্তারা বলেন, মাদক ক্ষতিকর, যা আমাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শুধু ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও জাতিকে আক্রান্ত করে। গ্রামটিকে মাদকমুক্ত রাখায় তারা সকলের সজাগ দৃষ্টি কামনা করেন। যারা এর সাথে সম্পৃক্ত তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সকলে সহযোগিতার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!