1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের পশ্চিম পাড়ার একরাম  হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫) এবং সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে মিলন মিয়া তার বসতবাড়ির ঘরের চাল পরিষ্কার করতে চালে ওঠেন। এসময় বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে পুরো ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন মিয়া। তা দেখে চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধার গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চাচা-ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী মোশারফ হোসেন।

ওই পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। বিদ্যুৎপৃষ্ট ওই ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়ার পথে তারা মারা যান।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!