1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

জুলাই হত্যাকান্ডের বিচারসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধায় বাসদ (মার্কসবাদী)’র বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জুলাই হত্যাকান্ডের বিচার, আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের দাবতেী বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ১২টায় শহরের ১নং রেলগেট থেকে বাসদ (মার্কসবাদী)’র নেতাকর্মীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে সমাবেশে মিলিত হয়।

বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা নেতা কাজী আবু বাছেন শফিউল্লা খোকন, মাহবুবুর রহমান খোকা, ডা. জব্বার, রাহেলা সিদ্দিকা ও পরমানন্দ দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাসদ (মার্কসবাদী) ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করেছে। জুলাই অত্যুখানের পর থেকে প্রতিটি বক্তব্যে, সকল সর্বদলীয় বৈঠকে, অভ্যুত্থান পরবর্তীকালে প্রকাশিত সকল লিফলেটে জুলাই হত্যাকান্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে আসছে।

তারা আরো বলেন, ইতিহাসের নজিরগুলো থেকে আমরা জানা, গণহত্যার বিচার না হওয়ার প্রভাব সমাজজীবনে কতগভীর হয় ফলে আমরা চব্বিশের হত্যাকান্ডের বিচার, অসংখ্য আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থার দাবী করে আসছে।

নেতৃবৃন্দরা বলেন, জুলাই হত্যাকান্ডের ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের এবং তার নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং এই অভ্যুত্থানকে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে। ভারতে বসেই শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিচ্ছেন। হত্যাকান্ডের পক্ষে সাফাই গাইছেন। এ কারণে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। দল হিসেবে আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে যুক্ত আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি কার্যকর করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

তারা আরোও বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করার আন্দোলনে একাত্তরের গণহত্যাকারীদের নাম পরিকল্পিতভাবে সামনে আনা হচ্ছে। একাত্তরের গণহত্যাকারীদের বাংলাদেশের জনগণ ক্ষমা করেনি। আওয়ামী লীগের হত্যাকান্ডের বিচার চাওয়ার কোনো নৈতিক অধিকার এদের নেই। ফলে যেভাবে গোলাম আযম, নিজামীকে সামনে আনা হচ্ছে, তা প্রকারান্তরে আওয়ামী লীগের বিচারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক আখ্যান, তাকেই বরং প্রতিষ্ঠিত করবে। ফলে এ বিষয়ে আমরা সবাইকে সচেতন থাকার আহবান জানাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!