1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো এক র‌্যাব সদস্য।

রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের শওকত আলীর ছেলে। আহত র‌্যাব সদস্য পুলিশের উপ-পরিদর্শক এসআই সাইফুর রহমানকে (৪০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার রাতে র‌্যাব সদস্য দুইজন কর্তব্য পালন শেষে মোটরসাইকেল যোগে সাদুল্লাপুর থেকে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পে ফিরছিলেন। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ওই এলাকায় সড়কের ধারের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পরে। এতে তাঁরা দুইজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল শাহীন জানান, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রোববার রাত পৌনে ১১টায় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অপর র‌্যাব সদস্য উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, নিহত র‌্যাব সদস্যের লাশ গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!