1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে প্রাচীর দেয়ালে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইটের পুরাতন প্রাচীর ভাঙার কাজ করার সময় নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম (৫৩) প্রাচীরের দেয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে পৌরশহরের গিরিধারীপুর ইটের পুরাতন প্রাচীর ভাঙার কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ওইগ্রামের সিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মঞ্জু তালুকদারের বাসায় দীর্ঘদিন বছর ধরে সাংসারিক কাজকর্মসহ অন্যান্য কাজ করে আসছিলেন। কাজের ধারাবাহিকতায় এদিন দুপুরে বাসার সীমানায় ইটের পুরাতন প্রাচীর ভাঙার কাজ শুরু করেন রফিকুলসহ দু’জন নির্মাণ শ্রমিক। কাজ করার সময় হঠাৎ করেই প্রাচীর দেয়াল ভেঙ্গে পড়লে রফিকুল তার নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে কারো কোনো গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!