1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯৪৯ সনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলিম লীগ

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মুসলিম লীগের ঘর ভেঙেই আওয়ামী লীগ, তৈরি হয়েছে। দল ভেঙে বেরিয়ে যাওয়া আওয়ামী লীগকে ১৯৪৯ সন থেকেই ত্যাজ্য পুত্রের মত নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে মুসলিম লীগ।

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের দশম জাতীয় কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. মহসীন রশিদ এ কথা বলেন।

তিনি সারাদেশ থেকে অধিবেশনে অংশ নেয়া ৫শতাধিক কাউন্সিলরদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মতামত চাইলে উপস্থিত নেতা কর্মীরা দুই হাত তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেন।

কাউন্সিলরদের কণ্ঠভোটে মহসীন রশিদকে সভাপতি ও টানা চতুর্থ বারের মত কাজী আবুল খায়ের দলের মহাসচিব নির্বাচিত হন।

এবি পার্টির প্রতিষ্ঠাতা এ.এফ.এম সোলায়মান ও ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, জমিয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার সারোয়ার হোসেন, লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ ১৯৭৪, ১৯৭৮ ও ২০০৯ সালের প্রণীত আইনের তিনটি ধারায় দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে বলে মতামত ব্যক্ত করার পাশাপাশি পেহেলগাম সহিংসতাকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের কাপুরুষোচিত হামলার নিন্দা জানান। এছাড়া যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংযম ও শান্তির পক্ষে মতামত দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!