1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন এবং শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও মিশনমোড়ে
সড়ক অবরোধ করে প্রতিবতদ সমাবেশ করেন।

এ সময় গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতারা তাদের বক্তব্যে বলেন, রাজপথে আমাদের একটাই দাবি আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের রাজনীতি করা হোক। কারন এই আ’লীগ ও তার দোসররা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।

বক্তারা আরও বলেন, ছাত্রদের তৈরি বর্তমান এই অন্তর্বর্তিকালিন এই সরকার আ’লীগকে আবারো সুসংগঠিত করতে কাজ করছে। তাদের ইশারায় স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা আর এই দেশের রাজনীতিতে দেখতে চাই না।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের লাখ কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সঙ্গে জড়িতদের এজেন্ট আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যাকারী আওয়ামীলীগের রাজনীতি দ্রুত নিষিদ্ধ করা হোক বলে তাাা দাবি কররন।

গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই সমাবেশে অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!