1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

৫ আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ-অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই। তাদের মরে যাওয়া উচিত। ৫ আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ।

বৃহস্পতিবার (৮ মে) গাইবান্ধা প্রেস কাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রুল আলম, রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশকে ভালোবাসতে হবে। দেশকে বুকে ধারণ করতে হবে। সকলকে ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের এটিচিউড পরিরবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। ৫ আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত।

অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমার বাংলাদেশ পার্টি। আমরা অতীতমুখী হতে চাই না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর যে সুযোগ সৃষ্টি, তা হাত ছাড়া করলে সবাইকে বিশাল মাশুল দিতে হবে। আবার আওয়ামীলীগ আসলে লাখ লাখ লাশ পড়বে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!