1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

হামিম রহমান জীবনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলাবর (৬ মে) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। পৌরশহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। এ মানববন্ধনে জেলার শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার ও শিক্ষার্থী মুহিদ মিয়াসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা আরো বলেন, জীবনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। সেইসাথে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!