1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ১১৯ বস্তা চাল জব্দসহ বিএনপি নেতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে অবৈধভাবে মজুদের অভিযোগে একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দসহ ১ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকায় একটি গোডাউনে এক অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এবং ওই ইউনিয়নের কামারদহ গ্রামের সাকোয়াত হোসেনের ছেলে শাহাবুল ইসলাম সাবু (৫০)। তিনি দীর্ঘ ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এসময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সরকার সাবুকে আটক করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাওসার মানিক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য খাদ্য বিভাগকে বলা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা চালগুলো গুদামে পাঠানো হয়েছে। আটক সাহাবুল ইসলামকে থানা হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!