1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর বেতকাপা ইউপিতে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযোগে তদন্ত অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,
পলাশবাড়ী

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের নামে জন্মসনদ ইস্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রচারিত হয় এশিয়ান টেলিভিশনে। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎ বন্ধু মন্ডল তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন।

সোমবার (৫ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ ভবনে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল্লাহ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।

তদন্তকালে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, ইউপি সচিব শাহ আলী এবং উদ্যোক্তা ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত কমিটির প্রধান আল ইয়াসা রহমান তাপাদার জানান, “তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!