1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের অনুষ্ঠিত মহাসমাবেশে গণহত্যার অভিযোগে ওই ঘটনার বিচারের দাবীতে গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সোমবার (৫ মে) সকাল ১১টায় শহরের ডিবি রোডস্থ গানাসার্স মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সেক্রেটারী মো. তারিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক।

বক্তারা;  ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকান্ড চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই কান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!