1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবি হেফাজতে ইসলামের

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

২০১৩ সালে সংঘটিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও ফ্যাসিস্ট হাসিনার সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। ২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই।

তিনি বলেন, ভারতীয় ফ্যাসিবাদ ও আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিস্টদের কোন স্থান হবেনা। অগ্রাধিকারের ভিত্তিতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ইসলামী আইন পরিপন্থি কোন কিছু বাস্তবায়ন না করার আহ্বান জানান।

নারীদের সম্পর্কে তিনি বলেন, হেফাজতে ইসলাম নারীর অধিকার ও মূল্যবোধের পক্ষে। কিন্তু এই নারী সংস্কার কমিশন ভেঙে দেওয়া উচিত। একই সাথে তা সংস্কার করা উচিত। এই কমিশনের সুপারিশ নারীদের জন্য অবমাননাকর এবং ইসলামী আইনের পরিপন্থি।

মহানবী (সা.) এর নামে বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান তিনি।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ এবং তিন মাসের মধ্যে প্রতিটি বিভাগীয় পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ করবেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!