1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আ. লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ গ্রামবাসী পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে গাইবান্ধায় বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শনিবার (৩ মে) দুপুরে গাইবান্ধা প্রেসকাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের কয়েক’শ ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেয়। এসময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবী জানান।

এলাকাবাসীর বিরুদ্ধে দুই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে মামলাবাজ আখ্যা পাওয়া ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকেয়া বেগম। বিক্ষোভ চলাকালে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারি এমনকি ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা ধর্ষণ মামলা করেন। পরে টাকার বিনিময়ে সেই সব মামলা প্রত্যাহার করে নেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত বলেন, মামলাবাজ রওশন আরা অন্যের জমি নিজের দাবী করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার হয়রানি বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপস করতে বাধ্য করেন।

পরে গাইবান্ধা প্রেসকাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, পতিত স্বৈরাচারী সরকার দলের প্রভাব খাটিয়ে রওশন আরা মাদক ব্যবসা থেকে শুরু করে সবধরনের অসামাজিক কার্যকলাপ করতেন। মামলাবাজ ওই নারীর শাস্তি দাবী করে তিনি মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এদিকে; অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!