1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

‎গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান রফিকুলের ‎বিচারের দাবীতে সাঁওতালদের সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাটে জুলিয়াস সরেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও তার মা ফিলুমিনা হাঁসদাকে মারপিট করায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‎ভুক্তভোগীর বাড়ির সামনে শুক্রবার (২ মে) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান ও বরট্ট মৌজার সরকারি খাস পুকুর দু’টি দখল মুক্ত করারও দাবী জানানো হয়।

‎আন্দ্রিয়াস মূর্মূর সঞ্চালনায় ও  বৃটিশ সরেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা ম্র্মূূ, আনিছুর রহমান ময়নুল, শ্যামবালা হেমরম, তারামনি সরেন, জুলিয়াস সরেন, মাখন মার্ডী ও লিমা মুর্মু প্রমুখ।

‎বক্তারা বলেন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মেজবাউলসহ দুর্বৃত্তরা গত ৩ জানুয়ারি বাড়িতে অগ্নিসংযোগ ও ফিলুমিনা হাঁসদাকে মারপিটে গুরুতর আহত করে। এঘটনায় পুলিশ রফিকুল চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ করে। পরে জামিনে বের হওয়ার পর থেকে সাঁওতালদের বিভিন্ন ধরনের হুমকিসহ গ্রাম ছাড়ার ভয় দেখিয়ে আসছেন। এছাড়াও শতবর্ষের সমাধিস্থান দখল করে শক্ত নেটের ঘেরাও দিয়ে সাঁওতালদের মৃত ব্যক্তিদের সমাধি দিতে বাধা প্রদান করছেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অবৈধভাবে  দখলকৃত সাঁওতালদের জমি ফেরৎ, সমাধিস্থান ও  সরকারি খাস পুকুর দু’টি দখল মুক্ত এবং চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!