1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

৫০ লাখ টন ধান ক্রয়ের দাবীতে গাইবান্ধায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ৫০ লাখ টন ধান ক্রয়সহ বিভিন্ন দাবীতে গাইবান্ধায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ১ নস্বর রেলগেট থেকে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজারের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা নেতা  আব্দুল্লাহ আদিল নান্নু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক কৃষক নেতা জাহিদুল হক, ক্ষেতমজুর সমিতির এমদাদুল হক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতা গোলাম রাব্বানী, বাংলাদশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা পরমানন্দ দাস এবং জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির আব্দুল্লাহ সরকার প্রমুখ।

দাবী সমূহ হচ্ছে প্রকৃত কৃষকের কাছ থেকে ৫০ লাখ টন ধান ক্রয়, ফসলের লাভজনক মূল্য প্রদান, ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক ধান ক্রয় কেন্দ্র স্থাপন, ভুমিহীন কৃষকসহ প্রকৃত কৃষকদের কৃষি কার্ড প্রদান ছাড়াও ক্রয়কৃত ধান চাতাল মালিকদের গুদামে সংরক্ষণ ও সংকটকালে চাল নিম্নআয়ের মানুষদের নিকট বিক্রয়, পল্লী রেশনিং চালু, ধান ক্রয় ব্যবস্থা দূর্ণীতিমুক্ত ও সহজ করা, কৃষি উৎপাদনের ব্যয় কমানো, কৃষি ভর্তুকি সরাসরি কৃষককে প্রদান, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি, সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার গড়ে তোলা, বিএডিসিকে সক্রিয় করা, স্বল্প সুদে ও সহজ শর্তে কৃষি  ঋণ প্রদান ও কৃষি সংস্কার কমিশন গঠন এবং পত্রিকার হকার ও অটোচালক  আনিছুর রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!