1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই-আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিচারক, আইনজীবি, লিগ্যাল এইড কমিটির সদস্য, এনজিওকর্মী, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশ গ্রহণে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র ও জেলা দায়রা জজ মো. রেজাউল করিম সরকার-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইাবন্ধা নারী ও শিশু দমন ট্রাইবুনাল-২ বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ম ারুফ হোসেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা আইনজীবি সমিতির আহবায়ক সেকেন্দার আজম ছাড়াও উপকারভোগীদের মধ্যে শাহিনা আক্তার ও সনি বেগম প্রমুখ। এসময় জেলা জজ শীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অপরাপর বিচারকগণ, আইনজীবি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাড. মাসুদুর রহমান বিশ্বাস ও হযরত আলীকে সেরা আইনজীবির সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মাসুমা খানম যুথি ও সহকারি জজ আবু রায়হান।

সভায় বক্তারা বলেন, সমাজে আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসনসহ সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে। দরিদ্র মানুষজন তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সবধরনের আইনি সহতায়তা দিতে সরকার পাশে রয়েছে। এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে সবাইকে যার-যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা যদি এই কাজটুকু করতে পারি তাহলে দিবসটি স্বার্থক হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!