1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় সরোজ দেব স্মরণে স্মারক সম্মাননা পেলেন ১০ জন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ বিশিষ্টজনকে দেওয়া হলো ‘সরোজ দেব স্মারক সম্মাননা’। সাহিত্য, কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, বাচিকশিল্পী, সাংবাদিকতা, অংকন ও গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে এই ১০ গুণীজনকে দেওয়া হয় ‘সরোজ দেব স্মারক সম্মাননা।’

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্ত্বরে প্রয়াত কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে এ স্মারক সম্মাননা তুলে দেয়া হয়।

এরআগে শহীদ মিনার চত্ত্বরে সকাল ১০টায় শিশু-কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, স্মরণিকা ‘মুখ’র মোড়ক উম্মোচন ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এরপর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা সম্মাননাপ্রাপ্ত ১০ বিশিষ্টজনকে উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ ক্রেস্ট ও সনদ তুলে দেয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় আলোক চিত্রশিল্পী কুদ্দুস আলম, সংস্কৃতিকর্মী উত্তম সরকার ও মানিক বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন সাহিত্যে মোহাম্মদ আলী (ইবনে সিরাজ), কবিতায় সুলতান উদ্দিন আহমেদ, নাটকে বিপুল দেব, সাহিত্যে মুকুল রায়, কাব্যগ্রন্থে ফেরদৌসী বেগম বিউটি, আবৃত্তিতে নারায়ণ চন্দ্র বর্মা, সাংবাদিকতায় রজতকান্তি বর্মন, অংকনে শেখ জিয়াউল করিম টিপু, গ্রাফিক্সে আশিকুর রহমান ইমন ও কায়সার রহমান রোমেল।

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ জানান, সংগঠনটি লিটলম্যাগ আন্দোলনের পুরোধা, শিল্প-সাহিত্য ভাবনার ছোট কাগজ শব্দ সম্পাদক, প্রয়াত কবি সরোজ দেব স্মরণে এখন থেকে প্রতি বছর সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখক ও বিশিষ্টজনদের ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!