1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সাভারের রানা প্লাজা ধসের এক যুগেও শেষ হয়নি বিচার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

সাভারে রানা প্লাজা ধসের ১২ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (২৪ এপ্রিল)। ২০১৩ সালের এই দিনে আটতলা ভবন ধসে প্রাণ হারায় ১ হাজার ১৩৫ জন গার্মেন্টস শ্রমিক। আহত হন আরো প্রায় দুই হাজার মানুষ।

এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। এই ঘটনা দেশের গন্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও।

রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না। আতঙ্ক কাটেনি আহতদের। দীর্ঘ ১২ বছরেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার। তিন বছর আগে শুরু হওয়া স্যার ৫ ভাগের একভাগও শেষ হয়নি।

মামলার ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ৮৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৮৪ জনের সাক্ষ্যগ্রহণ বর্তমানে চলমান রয়েছে। সবশেষ চলতি বছরের ২১ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন চারজন আদালতে সাক্ষ্য দেন। চারজনের মধ্যে তিনজনের জেরা শেষ হলেও একজনের জেরা শেষ হয়নি। ২৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত নতুন দিন ধার্য করেন।

অন্যদিকে; একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনের ৮ বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ।

স্বজন ও শ্রমিক সংগঠনগুলোর দাবী ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের দ্রুত পুনর্বাসনসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি যাতে বর্তমান সরকার নিশ্চিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!