1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবীতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ চীনের প্রস্তাবিত ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবীতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়ে উঠেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) গাইবান্ধা শহরের ডিবি রোডে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূছি অনুষ্ঠিত হয়েছে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জনগণ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবানে সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান মোস্তা, সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, রিক্সা শ্রমিক ইউনিয়নের জিয়াউর রহমান সুমন, ব্যবসায়ী সমন্বয় পরিষদের শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির রহমান ও হকার্স মার্কেটের ব্যবসায়ী সুজন প্রসাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই। নেই কর্মসংস্থানের কোনো সুযোগ। এখানকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। উত্তরাঞ্চলের ৮ জেলার মধ্যে ৭ জেলায় হাসপাতাল, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শুধু গাইবান্ধাই সর্বদিক থেকে বঞ্চিত।

বক্তারা বলেন, গাইবান্ধায় ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে। গাইবান্ধায় হাসপাতাল নির্মাণের জন্য বক্তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!