1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বাংলাদেশ সীমান্তে লেজার রশ্মির প্রাচীর স্থাপন করছে ভারত

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত সুরক্ষার জন্য লেজার রশ্মির প্রাচীর চালু করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  একই সঙ্গে সীমান্তে সুড়ঙ্গ শনাক্তের জন্য প্রযুক্তিগত সমাধান খুঁজছে ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী।

ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি বোম্বের সঙ্গে শিগগিরই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করছে বিএসএফ।  ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তে লেজার রশ্মির প্রাচীর নির্মাণের বিষয়ে আইআইটি বোম্বের

সঙ্গে বিএসএফ সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।  গতকাল শনিবার এ স্বাক্ষর হবার কথা।  এতে বলা হয়েছে, দেশের বৃহত্তম সীমান্তরক্ষী বাহিনী পশ্চিমে ভারত-পাক সীমান্ত ও পূর্বে ভারত-বাংলা সীমান্ত কার্যকরভাবে বন্ধ করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (সিআইবিএমএস) বাস্তবায়ন করছে।  সন্ত্রাসীদের অবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রচেষ্টা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী দুটি দেশের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিশাল উপায়ে প্রযুক্তিগত সমন্বয় করছে।  ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অব ইন্ডিয়া বলছে, ইন্দো-পাক আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছু সুড়ঙ্গ শনাক্ত করা হয়েছে।  একই সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশ সীমান্তেও একটি সুড়ঙ্গ শনাক্ত করেছে বিএসএফ।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পাক-ভারত সীমান্ত এলাকার পাঞ্জাবের কাছে লেজার রশ্মির প্রাচীর দিয়েছে ভারত।  পাক-ভারত সীমান্তের যেসব দুর্গম এলাকায় কাঁটাতার বসানো যায় না এমন ১২টি জায়গায় লেজার রশ্মির প্রাচীর দেয়া হয়।

লেজার রশ্মির প্রাচীর কী?
উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে লেজার রশ্মির প্রাচীর কাজ করে।  সীমান্তে লেজার রশ্মি প্রাচীর অতিক্রম করতে গেলেই সেন্সর সঙ্কেত পাঠিয়ে দেবে কমান্ড সিস্টেমে।  কোনো এলাকায় অবৈধ গতিবিধি বা অস্বাভাবিকতা দেখা গেলে তা নিখুঁতভাবে বলে দেবে এই সঙ্কেত।  সঙ্গে সঙ্গে সেই এলাকা বিএসএফের নজরে চলে আসবে।  সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস অব ইন্ডিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!