1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে সূতি মাহমুদ এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক : নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক। প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার। পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এসএসসি পরীক্ষার তৃতীয়দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামানের প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি (কক্ষ নং-১১২, রোল নং- ৯৫২০১৮) পরীক্ষা দিয়ে আসছিল।

কিন্ত; নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি অবগত হয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার এবং প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!