1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর কারাগারে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। এরআগে; কড়া নিরাপত্তায় বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় সাবেক সাংসদ শাহ সারোয়ার কবীরকে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।

শাহ সারোয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন,  গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামী শাহ সারোয়ার কবীর। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।

উল্লেখ্য; ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবীর। এরআগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!