1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় ঢাকা বিভাগীয় কমিশনারকে অভিনন্দন হার্ট ফাউন্ডেশনের

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

অধূমপায়ীদের সুরক্ষায় অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় ঢাকা বিভাগীয় কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

আজ রোববার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে  তাকে এই অভিনন্দন জানায়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী গ্যাটস্ ২০১৭ এর তথ্য দিয়ে বলেন, বাংলাদেশে প্রতি ১০ জনের মধ্যে ৪ জন পরোক্ষ ধূমপানের শিকার হন। একই সঙ্গে প্রতিদিন কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট এবং গণপরিবহনে ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এমতাবস্থায় অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের  অফিস প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা এবং ধূমপায়ীদের জন্য নির্ধারিত কোনো স্থান থাকলে তা সরিয়ে ফেলার অফিস আদেশ জারির বিষয়টি তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার ও সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা, ‘অফিস প্রাঙ্গণ ধূমপানমুক্ত’ মর্মে যথাযথ উন্মুক্ত স্থানে প্রয়োজনীয় সংখ্যক সাইনবোর্ড প্রদর্শনের ব্যবস্থা করা এবং অফিস ভবনে ধূমপায়ীদের জন্য নির্ধারিত কোন স্থান থাকলে তা সরিয়ে ফেলার অফিশিয়াল আদেশ জারি করা হয়।

এর আগে গত ২০ মার্চ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা  বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অধূমপায়ীদের সুরক্ষায় অফিসের অভ্যন্তরে শতভাগ ধূমপানমুক্ত রাখার নিশ্চয়তায় করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা জারি করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!