1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৯ এপ্রিল বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে  আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং এছাড়াও ২০০ জন প্রান্তিক পাট চাষির মধ্যে জন প্রতি ১ কেজি বীজ,ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও পাট বীজ সহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!