1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী পৌর, উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা এসময় ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দু’গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দু’গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল নেতাকর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এসময় গাইবান্ধা জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদল সদস্য শামীম রেজা, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার, যুগ্ম আহবায়ক সুহৃদয় সরকার, পৌর ছাত্রদল সদস্য সচিব আকাশ কবির, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুর ইসলাম মাজেদ, ছাত্রদল নেতা রায়হান সরকার, পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদল সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার, সিনিয়র সহ-সভাপতি রুহানি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!